খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ই নভেম্বর ২০২৫, ২:৫৪ পিএম
ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এডজাস্ট ফ্যানের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। তবে আগুন নেভানোর জন্য কোনো বড় ইউনিট কাজ করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন দমন করা হয়।
ভবনে আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল কর্মচারী দ্রুত নিচে নেমে আসেন। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য