সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মোফাখখারুল আলম (৪৫) নামে এক জামায়াত নেতা মারা গিয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোফাখখারুল আলম ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমির সাইফ উল্লাহ পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অটোরিকশায় করে মোফাখখারুল ইসলাম যাচ্ছিলেন। ভালুকা সরকারি কলেজের সামনে তার অটোরিকশাটি ইউটার্ন নিচ্ছিল। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোফাখখারুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।