গভীর রাতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফকিরহাট বাজারে গভীর রাতে সাতটি দোকান আগেুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ফকিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাবেক কমিশনার মাওলানা ইয়াকুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত দেড়টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘মুছা সওদাগরের মুদি দোকান, আজিজুল হকের মুদি দোকান, আবু সাইদের ডিপার্টমেন্টাল স্টোর, রাজিব পালের মোবাইল দোকান, এহসানের স্টেশনারী দোকান, সুজনের মিষ্টির দোকান ও গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।’

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার কামাল উদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।’

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।