সদরঘাটে বিশেষ অভিযানে ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাটে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) নগরের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ির সদরঘাট এলাকায় একটি ভবনের ছাদ থেকে এসব মদ জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, ভাড়া বাসাটিতে সুবল দাশ (৪১) নামের এক ব্যক্তি থাকতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগে তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পর ভবনটির মালিক রেজাউল করিমও পলাতক আছেন। বিদেশি মদ জব্দের ঘটনায় পরে পলাতক দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।