সরকারি সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ই-ফাইলিং : প্রেস সচিব

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে ই-ফাইলিং আছে কিন্তু অন্য প্রতিষ্ঠানে দেখা গেছে তা নেই। এতে করে সরকারের ফাইলগুলো স্লো হয়ে যায়। কো-অর্ডিনেশন যেন সহজ হয় এবং দ্রুততার সঙ্গে কাজ করা যায় সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্নীতি কমে আসবে, অন্যান্য দেশের অভিজ্ঞতায় সেটাই বলা যায়। যতদ্রুত সম্ভব এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করেন।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।