সরকারের ‘বিশেষ সুবিধা’র আওতায় যারা

আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের ন্যূনতম ‘বিশেষ সুবিধা’ বাড়িয়ে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।

রবিবার (২২ জুন) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

নতুন অর্থবছর (২০২৫-২৬) থেকেই এই বাড়তি সুবিধা কার্যকর হবে। এর আগে ন্যূনতম এই ভাতা ছিল যথাক্রমে ১,০০০ ও ৫০০ টাকা।

তবে এই সুবিধা সব পেনশনভোগীর জন্য প্রযোজ্য নয়। অর্থ বিভাগের ব্যাখ্যা অনুযায়ী, যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের পুরো পেনশন এককালীন উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের উপযোগী হননি, তারা এ সুবিধার আওতায় আসবেন না। একইভাবে বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই ভাতা পাবেন না।

পিআরএলে (অবসরোত্তর ছুটি) থাকা কর্মচারীরা তাদের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত গ্রেড অনুযায়ী এই সুবিধা পাবেন। এছাড়া পেনশন পুনঃস্থাপনকৃত ব্যক্তিদেরও নির্ধারিত হারে বিশেষ সুবিধা দেওয়া হবে।

সরকার আগামী দিনে এ সংক্রান্ত একটি সংশোধিত আদেশ জারি করবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।