সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

ভারতেন সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তর কলকাতার গিরিশ পার্কের জোড়াবাগান থানার এক মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। তারা ওই দোকানের কর্মচারী। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয় পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই কর্মচারীকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আক্রান্তের নাম রবীন রুদ্র। পূর্ব বর্ধমানের বাসিন্দা তিনি। কর্মসূত্রে থাকতেন কলকাতাতেই। রবীনের গলায় ধারালো কোনো অস্ত্র দিয়ে কোপ মেরেছেন তারই সহকর্মী গৌতম প্রধান। 

পুলিশ জানায়, এই হামলার নেপথ্যে খতিয়ে দেখছে তদন্ত দল।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।