সাজেকে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিংকি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন শিক্ষার্থী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে বাঘাইহাট থেকে সাজেকগামী পর্যটকবাহী একটি জিপ গাড়ি সিজকছড়া এলাকায় পৌঁছালে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি রাস্তার ঢালু থেকে পাহাড়ের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন ১১ জন।

পরে স্থানীয় লোকজন ও সেনাবাহিনী দ্রুত তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘বিষয়টি শুনেছি। দুপুরে সাজেক যাওয়ার পথে সিজকছড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও ১১ জন।’

তিনি আরও বলেন, ‘নিহত শিক্ষার্থীর নাম পিংকি শুনেছি, তবে সঠিক এখনো বলতে পারছি না। আহতদের চিকিৎসার জন্য প্রশাসন কাজ করছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।