সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন গ্রেপ্তার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের এপিএস (ব্যক্তিগত সহকারী) আল আমিন।

 বৃহস্পতিবার (১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে। ঘটনায় আহত হন একাধিক শিক্ষার্থী ও আন্দোলনকারী।

 এরই জের ধরে আল আমিনের বিরুদ্ধে মামলা হয়।
পলাতক থাকা এই সহকারীকে শুক্রবার (২ মে)টাঙ্গাইল আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/ আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।