সারাদেশে ৩০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে সারাদেশে ৩০০ জন চাকরি প্রত্যাশীকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : প্রাণ গ্রুপ

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)

লোকবল নিয়োগ : ৩০০ জন

শিক্ষাগত যোগ্যতা : এমবিএ অথবা এমএসসি

অন্যান্য যোগ্যতা : এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)। ইংরেজি ভাষায় ভালো দক্ষতা

অভিজ্ঞতা : প্রযোজ্য নয়

চাকরির ধরন : ফুলটাইম

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

বয়সসীমা : ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : মাসিক বিক্রয় কমিশন, বিক্রয় প্রণোদনা, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন-হাউস ইন্স্যুরেন্স পলিসি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বিশ্বব্যাপী ক্যারিয়ারের সুযোগ এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৫ মার্চ ২০২৫

খবরওয়ালা/টিএ 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।