সিপিবির সভাপতি সাজ্জাদ, সাধারণ সম্পাদক রতন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক।

সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শেষে বুধবার (২৪ সেপ্টেম্বর) ৪৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত কমিটির প্রথম সভা আজ রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নির্বাচিত সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও আমিনুল ফরিদ।

নতুন সভাপতি সাজ্জাদ জহির চন্দন ৯০ এর দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। পরে কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নতুন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্কাফী রতনও ছাত্র ইউনিয়ন থেকে উঠে আসা নেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে যুব ইউনিয়নের সভাপতির দায়িত্বে আছেন।

এর আগে সিপিবির সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক ছিলেন রুহিন হোসেন প্রিন্স। তাদের আগেও নেতৃত্বে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম ও সৈয়দ আবু জাফর আহমদ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।