সিলেটে ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে ৬ দলের বিপিএল

বিপিএল অনুষ্ঠিত হবে, তবে নাটকীয়তা সর্বদা থাকবে। এবারও শুরু থেকেই উত্তেজনা চলে আসছে। আজ বিপিএল গভর্নিং কমিটি টুর্নামেন্ট শুরুর পূর্বপ্রক্রিয়ার শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছে।

ইঙ্গিতের মধ্যেই জানা গেছে, এবারের বিপিএল এবার ৫ দলের পরিবর্তে ৬ দলের হবে। নতুন দল হিসেবে চূড়ান্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, দলের মালিকানা পেয়েছে পরিবহন সংস্থা দেশ ট্রাভেলস।

আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘৫ দল চূড়ান্ত হওয়ার পর ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বসেছিলাম। তারা অনুরোধ করেছিল, ৬ দল হলে অন্তত আরও ১৫–২০ স্থানীয় ক্রিকেটারের উপার্জনের সুযোগ হবে। আমাদের ১০ কোটি টাকার শর্ত পূরণ না হওয়ায় কিছু ফ্র্যাঞ্চাইজি ক্যাশ দিয়েছে। আর্থিক বিষয় বিবেচনা করেই তাদের অন্তর্ভুক্ত করেছি। স্থানীয় ১৫–১৬ ক্রিকেটারের সুযোগ বিবেচনা করাও একটি কারণ।’

তিনি আরও বলেন, ‘৬ দল থাকায় সময়সূচী নির্ধারণ সহজ হবে। পাঁচটি দল থাকলে প্রতিদিন দুটি ম্যাচের সময় নির্ধারণ কঠিন হতো।’

৬ দলের বিপিএল শুরু হবে ১৯ ডিসেম্বর, প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। নিলামটি দুই ধাপ পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নোয়াখালী এক্সপ্রেসের বিপরীতে অন্যান্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি হল—ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ) এবং সিলেট টাইটান্স (ক্রিকেট উইথ সামি)।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।