‘সুগার ড্যাডি’ বানিয়ে অর্থ আদায় করতেন তিনি

পটুয়াখালীর মির্জাগঞ্জে হানি ট্র্যাপ ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় মোছা. ফারজানা বেগম (২৪) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফারজানা বেগম দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বয়স্ক ও আর্থিকভাবে সচ্ছল পুরুষদের টার্গেট করতেন এবং তাদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে ব্ল্যাকমেইল ও হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেন। ভুক্তভোগীদের ‘সুগার ড্যাডি’ বানিয়ে নিয়মিতভাবে অর্থ আদায় করাই ছিল তার প্রধান কৌশল।

এ সময় তার হেফাজত থেকে বাদী মো. আশ্রাফ আলী হাওলাদারের কাছ থেকে নেওয়া চাঁদাবাজির ৫ হাজার টাকা ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘বয়স্ক ও বিত্তবানদের টার্গেট করে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করাই তাদের কাজ। লায়লা-মামুন গ্রুপের লিডার ফারজানা বেগমের বিরুদ্ধে ভুক্তভোগীর লিখিত অভিযোগ তদন্তে প্রতারণা ও চাঁদাবাজির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।