সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর জামে মসজিদের ইমাম সাজিদুর রহমানের (৪০) বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ওই মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশু সকালে আরবি শিক্ষা নিতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান তাকে দ্বিতীয় তলায় তার কক্ষে ঝাড়ু দেওয়ার কথা বলে পাঠান। পরে শিশুটিকে একা পেয়ে তিনি ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরিবার থেকে দোয়ারাবাজার থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাজিদুর রহমানকে আটক করেন।

আটক সাজিদুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম এবং ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।