সুন্দরগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ‍দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম।

নিহতরা হলেন দক্ষিণ সীচা গ্রামের নাহিদ মিয়ার ছেলে মোমিন মিয়া (৫) ও একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে মোরছালিন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, আজ সকালের দিকে বাড়ির পাশে খেলছিল ওই শিশুরা। এরই মধ্যে সবার অজান্তে পুকুরে পড়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা এসে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ওই স্থানে পুকুরের পানিতে ডুবে দু’শিশু মারা গেছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।