সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া।

বুধবার (৬ আগস্ট) ঢাকা সেনানিবাসে সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে তারা একে অপরকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন সৌদি রাষ্ট্রদূত।

এ সময় সেনাবাহিনী প্রধান সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি উভয় দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।