খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই জুলাই ২০২৫, ১২:১৫ এএম
রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের ২১তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট। পরে পর্যায়ক্রমে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
খবরওয়ালা/আশ
মন্তব্য