সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

‎রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দিবাগত ভোররাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

‎কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত ভোররাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. সাগরকে (৩৬) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করো হলো। তাঁদের মধ্যে নয়জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ‎

‎৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ‎

‎পুলিশ জানায়, হত্যায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।