সৌদি বিশ্বকাপে যেতে পারবেন সমকামীরা, নিষিদ্ধ মদ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে সৌদি আরব। ইসলামি মূল্যবোধ ও আইনে পরিচালিত সৌদি আরবে আয়োজিত এ বিশ্বকাপে মদ্যপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে  তবে বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ায় যেতে পারবেন সমকামীরা।

ব্রিটেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ বলেছেন, ‘এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেক ভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই।’

সৌদি আরবের মতো প্রায় একই আইন কাতারে। ২০২২ সালে সেদেশে যখন ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয় তখনও অ্যালকোহল নিয়ে উঠেছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত ঠিক হয়, স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ থাকবে। তবে তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কেনা যাবে।

সৌদি রাষ্ট্রদূত অ্যালকোহলের ব্যাপারে বলেন, ‘সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না।’

এলজিবিটিকিউআইএ‍+ এর মানুষেরা সৌদি আরবে বৈষম্যের শিকার হবেন কি না কিংবা নিরাপদে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে প্রিন্স খালিদ বলেন, ‘সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা সৌদির আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব, যারা আসতে চান।’

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।