সৌহার্দ্যের আবহে সম্পন্ন হলো ইউনূস-শি জিনপিংয়ের বৈঠক: প্রেস সচিব

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ মার্চ) সকালে অনুষ্ঠিত বৈঠক শেষে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, আলোচনা ছিল বিস্তৃত, ফলপ্রসূ ও গঠনমূলক। এই আলোচনা সৌহার্দ্যের আবহে সম্পন্ন হয়।  

প্রেসিডেন্ট শি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। এটি অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এখন পর্যন্ত এটি অত্যন্ত সফল।

প্রেস সচিব জানান, প্রেসিডেন্ট শি জিনপিং অধ্যাপক ইউনূসকে বলেছেন, তার দেশ বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে এবং চীনা উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উদ্যোগ নেবে।

প্রেসিডেন্ট শি বলেন, চীন বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাবে, যার মধ্যে চীনা ঋণের সুদের হার কমানো এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রস্তাব অন্তর্ভুক্ত।

চীনা প্রেসিডেন্ট তার বাংলাদেশে দুটি সফরের কথা স্মরণ করেন। ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন তিনি ক্ষুদ্রঋণবিষয়ক গবেষণা করেছিলেন বলেও জানান।  

এ ছাড়া শি জিনপিং বাংলাদেশি আম ও কাঁঠাল চেখে দেখেছেন বলে জানিয়েছেন। এসব ফল অত্যন্ত সুস্বাদু বলেও তিনি মন্তব্য করেন। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ এই দুটি ফল চীনে ব্যাপকভাবে রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।