কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে স্কুল ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে স্কুল ছাত্র বলাৎকারের অভিযোগে মোঃ রিফাজ মাষ্টার (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের আকছেদ সরকার ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ০১ জুলাই ২০২৪ তারিখ একজন স্কুল ছাত্রের নিজ বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ভয়ভীতি দেখিয়ে বলৎকারের অভিযোগ ওঠে দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে স্কুল ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে স্কুল ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের চাচা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, তারিখঃ ০৪/০৭/২০২৪, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)। উক্ত মামলার এজাহার নামীয় আসামিকে গ্রেফতারের জন্য র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রিফাজ মাষ্টারকে গ্রেফতার করে র‌্যাব।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।