স্কুল পর্যায়ে নাচ-গানের শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: আনু মুহাম্মদ

স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্টানগুলোতে নাচ-গান সহ সংস্কৃতিক কর্মকাণ্ড বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। একই সঙ্গে পাঠাগার রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এসব পরামর্শ দেন এই শিক্ষক।

ফেসবুক পোস্টে আনু মুহাম্মদ বলেন, স্কুল পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গান, নাচ, ছবি আঁকা ও খেলাধুলার শিক্ষক রাখা বাধ্যতামূলক করতে হবে। পাঠাগার থাকতে হবে, পাঠাগার ক্লাস নিয়মিত করতে হবে।
তিনি আরো বলেন, ধর্মশিক্ষার ক্ষেত্রে সকল ধর্মের শিক্ষক নিশ্চিত করতে হবে যাতে কাউকে জবরদস্তিমূলকভাবে সংখ্যাগরিষ্ঠের ধর্মের ক্লাস করতে বাধ্য হতে না হয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।