স্ত্রীকে হত্যার পর মরদেহ নিতে পুলিশকে স্বামীর ফোন

সাভারে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে মরদেহ নিয়ে যেতে বলেছেন নিহতের স্বামী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তেঁতুলঝড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হত্যার শিকার ওই নারীর নাম রুমানা আক্তার (২০)। এ ঘটনার পর স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, কয়েকদিন আগে নওগাঁ থেকে সাজ্জাদ হোসেন মানিক স্ত্রীকে নিয়ে সাভারে তার ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে সাজ্জাদ হোসেন মানিকের ভাই সকালে গার্মেন্টসে কাজে গেলে বেড়াতে আসা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন সাজ্জাদ। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে মরদেহ নিয়ে যেতে বলেন পুলিশকে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

ট্যানারি পুলিশ ফাঁড়ি ও সাভার মডেল থানার (এসআই) আমির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে। স্বামীকে আটকে অভিযান চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।