স্বপরিবারে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনি

গত শুক্রবার (১৩ জুন) রাতে ইরানজুড়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেইদিন হামলার পরপরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের লাভিজান এলাকায় একটি গোপন বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে। দুটি নির্ভরযোগ্য ইরানি সূত্রের বরাতে দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সূত্রগুলো জানিয়েছে, খামেনির সঙ্গে তার পুত্র মোজতবাসহ পরিবারের সব সদস্যকেও বাঙ্কারে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালে ইরান পরিচালিত ইসরায়েলের বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ ১’, ‘ট্রু প্রমিজ ২’- এর সময়েও খামেনির পরিবারকে বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছিল।  

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৫ জুন) প্রথমবারের মতো ইরানের মাশহাদ শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এটি ইসরায়েল থেকে দুই হাজার ৩০০ কিলোমিটার দূরে।

মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র ইরান ইন্টারন্যাশনালকে বলেছে, মাশহাদে ইসরায়েলি বিমান হামলা খামেনির জন্য একটি সতর্কবার্তা ছিল যে তিনি দেশের কোথাও নিরাপদ নন।

কূটনৈতিক ওই সূত্র আরও জানিয়েছে, অভিযানের প্রথম রাতেই ইসরায়েল খামেনিকে হত্যা করতে পারতো। তবে ইসরায়েলি সরকার সেটি না করে তাকে চূড়ান্ত একবারের জন্য সুযোগ দিয়েছেন যেন তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন।  

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করে চুক্তি করার জন্য খামেনিকে দুই মাসের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খামেনি ট্রাম্প এবং ইসরায়েল উভয়ের সতর্ক বার্তা অবজ্ঞা করেছেন।

খবরওয়ালা/এন

 

 

9k= স্বপরিবারে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনি
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।