হজ-ওমরাহযাত্রীদের জন্য ফ্রি সেবা

পবিত্র হজ ও ওমরাহযাত্রীসহ অন্যান্য দর্শনার্থীদের জন্য একটি দারুণ সুখবর দিয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইনস। তারা বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই সেবা চালু করেছে, যা যাত্রীরা আকাশপথে উপভোগ করতে পারবেন। এই সেবার মাধ্যমে যাত্রীরা ঘণ্টায় ৩০০ মেগাবাইট গতির ইন্টারনেট সংযোগ পাবেন।

রিয়াদ-জেদ্দা রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক ফ্লাইট এসভি-১০৪৪-তে এই সেবা চালু হয়। উদ্বোধনী ফ্লাইটে সৌদি মন্ত্রীরা সরাসরি ফুটবল ম্যাচ স্ট্রিমিং ও ভিডিও কলে সাক্ষাৎকার নিয়ে সেবার স্থিতিশীলতা পরীক্ষা করেন, এবং ৩৫ হাজার ফুট উচ্চতায়ও ইন্টারনেট সংযোগ ছিল সম্পূর্ণ নির্বিঘ্ন।

বর্তমানে ২০টি বিমানে এই ওয়াইফাই সেবা চালু রয়েছে এবং এটি মূলত রিয়াদ-জেদ্দা রুটে ব্যবহৃত হচ্ছে। তবে, ধীরে ধীরে এটি আন্তর্জাতিক রুটেও সম্প্রসারণের পরিকল্পনা করছে সাউদিয়া, বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীদের জন্য।

বিমান শিল্প বিশেষজ্ঞরা বলেন, বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সেবা এখন আর বিলাসিতা নয়, বরং যাত্রীদের মৌলিক চাহিদার অংশ হয়ে উঠেছে। সৌদিয়ার এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের অন্যান্য বিমান সংস্থাগুলোর জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করবে।

সাউদিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ওয়াইফাইয়ের গতি আরও বাড়িয়ে ৮০০ মেগাবাইট পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই সেবাটি যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এ সেবা যাত্রীদের আধুনিক ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে, যেখানে উচ্চমানের ভিডিও দেখা, অনলাইন মিটিং বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ সবকিছু সম্ভব হবে আকাশেই।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।