হঠাৎ যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রামে রানওয়েতে আটকে গেলো বিমান

সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা রানওয়েতে আটকা পড়ে।

শনিবার (৫ জুলাই) চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। 

বিমানবন্দর সূত্রে জানা যায়, মদিনা থেকে বিমানটি শুক্রবার রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করার পর চট্টগ্রাম বিমানবন্দরে বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ৯টায় অবতরণ করে। এরপর রানওয়ে-২৩ প্রান্তে হঠাৎ আটকে যায়। বিমানে প্রায় ৪১৯ জন হাজি ও প্রবাসী যাত্রী ছিলেন।

শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে  রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে আনা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

খবরওয়ালা/এফএফ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।