বিচার ও সংস্কারের আগে কোন নির্বাচন নয়: নাহিদ ইসলাম

বিচার ও সংস্কারের আগে কোন নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, আমাদের ভাই-বোনদের গুলি করে মেরেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে বিচার, তারপর সংস্কার, তারপরই নির্বাচন।”

শনিবার (৫ জুলাই) সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই আন্দোলনে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “এই শহীদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। শুধু এই সরকার নয়, ভবিষ্যতের যেকোনো সরকারকেই তা নিশ্চিত করতে হবে। এজন্যই আমরা ‘জুলাই ঘোষণাপত্র’ চাই, যেখানে শহীদদের স্বীকৃতি ও পরিবারগুলোর অধিকার সংরক্ষিত থাকবে এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে।”

তিনি জানান, ‘জুলাই ঘোষণাপত্রে’ দেশের কাঠামোগত সংস্কারের দিকনির্দেশনাও থাকবে, আর সেই দাবি তুলে ধরতেই তারা সারা দেশে পদযাত্রা করছেন। “আপনারা আমাদের জন্য দোয়া করবেন,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “গত এক বছরে অনেক কিছু ঘটেছে। আমরা হয়তো সময়মতো আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। যোগাযোগ রাখতে পারিনি। এজন্য ক্ষমা চাইছি। তবে আজ থেকে আমাদের সম্পর্ক চিরস্থায়ী। আমরা সাধ্যমতো পাশে থাকব, কথা দিচ্ছি।”

সাক্ষাৎকালে এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমও উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।