হেফাজতের সঙ্গে জরুরি বৈঠকে বসছে বিএনপি

বিএনপির লিয়াঁজো কমিটির উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় গুলশানে চেয়ারপার্সন অফিসে বৈঠকে বসবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নেতারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। এ ছাড়া হেফাজতের শীর্ষ নেতারা থাকবেন।

ধারণা করা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।