১৫ লাখ টাকায় বিক্রি হলো একটি গ্রাম!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত উমানাথপুর গ্রাম—যেখানে মাত্র চার সদস্যের একটি পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে বসবাস করে আসছিল। অবাক করা বিষয় হলো, সম্প্রতি পুরো গ্রামটি বিক্রি হয়েছে মাত্র ১৫ লাখ টাকায়।

মূলত, গ্রাম বললেও, এর আয়তন ছিল মাত্র ২৫ শতাংশ জমি। সেখানে ছিল দুটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি পুকুর, একটি টয়লেট ও নানা প্রজাতির গাছপালা। প্রবেশপথ ছিল পাশের জমির আলপথ দিয়ে। মূলত একটি বড় বাড়িই ছিল এই ‘গ্রাম’-এর পরিচয়।

চার মাস আগে, এই জমির মালিক মো. সিরাজুল হক সরকার পার্শ্ববর্তী উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাছের কাছে এটি বিক্রি করেন। তবে এলাকাবাসীর কাছে এ তথ্য প্রকাশ পায় গত বুধবার বিকেলে।

সিরাজুল হক সরকার জানান, তাঁর পরিবারের জন্য এত বড় জায়গার প্রয়োজন ছিল না। তাই জমিটি বিক্রি করে পাশের গ্রামে কম দামে নতুন জমি কিনেছেন এবং সেখানে বাড়ি নির্মাণ করবেন।

অন্যদিকে, নতুন মালিক আব্দুল মন্নাছের ছেলে মোস্তফা কামাল জানান, তাঁদের পরিবার এখন নতুনভাবে সেখানে বসবাস শুরু করেছে। রেজিস্ট্রিসহ সব খরচ মিলিয়ে দাম পড়েছে ১৭ লাখ টাকা। বর্তমানে তাঁদের পরিবারে সদস্য সংখ্যা ৯ জন। তাঁদের মতে, এটি শুধু একটি বাড়ি নয়, একটি গ্রামের পরিচয়ও বহন করে।

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে উমানাথপুর গ্রাম নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।