১৬ নভেম্বর শুরু হতে পারে প্রবাসী ভোটারদের নিবন্ধন: ইসি সচিব

আগামী ১৬ নভেম্বর থেকেই প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। রোববার (২ নভেম্বর) কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, প্রবাসীদের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ—একটি হলো তাদের ভোটার হিসেবে রেজিস্ট্রেশন, আরেকটি ভোট দেওয়ার জন্য আলাদা নিবন্ধন। ভোট দিতে চাইলে প্রথমে অবশ্যই ভোটার হতে হবে। এরপর নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে এই প্রক্রিয়াটি এখনো চালু হয়নি, ট্রায়াল পর্যায়ে রয়েছে। আগামী ১৬ নভেম্বরের মধ্যে এটি চালুর চেষ্টা চলছে। অর্থাৎ ওই দিন বা পরবর্তী সময়ে যারা প্রবাসে থাকবেন, যাদের এনআইডি রয়েছে এবং বয়স ১৮ বছরের বেশি, তারা এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

তিনি আরও বলেন, শুধু এনআইডি কার্ড থাকলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে ভোটার হয়ে যান—এ ধারণা ঠিক নয়।

বিদেশে কতটি দূতাবাসে এই কার্যক্রম চলছে—এ বিষয়ে আখতার আহমেদ জানান, বর্তমানে ১১টি দূতাবাসের ২১টি সেন্টারে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় দুটি, কানাডায় দুটি, যুক্তরাষ্ট্রে চারটি এবং যুক্তরাজ্যে তিনটি সেন্টার সক্রিয় আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।