২.৪৫ কোটি রুপির সোনাসহ ভারতীয় আটক

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল থেকে সোনা চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে প্রায় ২.৪৫ কোটি রুপির সোনা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিএসএফ)।

গত সোমবার (২৭ অক্টোবর) একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যেরভিত্তিতে বিএসএফের একটি যানবাহন তল্লাশি দল বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে প্রবেশকারী একটি খালি ট্রাক আটক করে।

এরপর এটিতে পুঙ্খানুপুভাবে তল্লাশি করে বিএসএফ। তল্লাশির সময় ট্রাক থেকে দু’টি লুকোনো সবুজ প্যাকেট উদ্ধার করা হয়, যাতে ৮ টি সোনা (৬ টি সোনার বার এবং ২টি সোনার বিস্কুট) ছিল।

উদ্ধারকৃত সোনার মোট ওজন ১৯৭৪.৫৪০ গ্ৰাম, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৭৯ হাজার ৭ শো ৩৯ রুপি। সেখান থেকে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করে বিএসএফ।

জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিটি জানায়, যে সে অর্থের লোভে তার ট্রাকে করে সীমান্তের ওপারে চালানটি পরিবহন করতে রাজি হয়েছিল।

আটককৃত ব্যক্তিকে ও জব্দকৃত সোনা এবং ট্রাকটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।