৩ দিনের মধ্যে অতিরিক্ত সিম বাতিলের নির্দেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে এসব সিম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে।

বিটিআরসি থেকে জানানো হয়েছে, গ্রাহকরা তাদের এনআইডি অনুযায়ী সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে। সময়সীমা শেষ হলে, কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

নিজের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে ব্যবহারকারীরা *১৬০০১# ডায়াল করে এবং এনআইডির শেষ ৪টি ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করেছে, যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।