৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্প দিলেন ড. জাকির নায়েক

৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিলেন বিশিষ্ট ইসলামী বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়া সফরে গিয়ে বালির সৈকতে তিনি এই বাঞ্জি জাম্প করেন।

ড. জাকির নায়েক নিজেই তার বাঞ্জি জাম্পের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কের জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চারাস কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালির সৈকতের একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি নিজেই শেয়ার করেছেন।

এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন। দেখা গেছে, এসব চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন তিনি। এ ছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।