৮ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ফ্যাঁকড়া

আসিফ চৌধুরী নির্মিত ফ্যাঁকড়া ওয়েব সিরিজটি আগামী ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে।

প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। একসময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন গল্পে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ফ্যাঁকড়া। সাত পর্বের সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ মাসুম ও আহাম্মদ সাদ।

ফ্যাঁকড়া সিরিজে সামাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও গোলাপী চরিত্রে নিদ্রা দে নেহা। এতে আরও রয়েছেন শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন প্রমুখ।

ফ্যাঁকড়া সিরিজ নিয়ে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, ‘সিরিজের গল্পটা খুব স্ট্রং। গল্পই দর্শককে পুরো সময় ধরে রাখবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকে গুণী অভিনয়শিল্পী। সবাই নিজের চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সামাদ ও গোলাপী চরিত্র ঘিরে গল্প শুরু হলেও এর প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। সবাই ভালো করেছেন।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, আগস্ট মাসের চ্যালেঞ্জিং একটা সময়ে শুটিং হয়েছে। নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। সে সময় দেশজুড়ে ডাকাতির ঘটনাও ঘটছিল। রাতে হাইওয়েতে শুটিংয়ের সময় অনেকে আমাদের সন্দেহ করছিলেন। শুটিং আটকে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশেষে আমাদের কষ্ট সার্থক হচ্ছে। দর্শকদের জন্য উন্মুক্ত হচ্ছে সিরিজটি।

খবরওয়ারা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।