আজ তামিম ইকবালকে ‘বিদায়ি’ সম্মাননা জানাবে বিসিবি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট থেকে একাধিকবার বিদায় নিয়েছেন তিনি। সেটা অভিমানে হোক আর ক্ষোভে হোক। পরে আবার ফিরে এসেছেন ক্রিকেটে। ধরেছেন ব্যাট।    তবে ক্রিকেটকে কখনোই তিনি পুরোপুরি বিদায় জানাননি । 

আজ বিপিএলের ফাইনালে ‘বিদায়’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
 

আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও খেলতে পারেন তামিম। সুযোগ পেলে বিদেশে সাবেক ক্রিকেটারদের লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা রাখেন তিনি। ক্রিকেটকে যেহেতু বিদায় বলেননি সেহেতু এমন অভিলাষ তাই অস্বাভাবিক নয়।

এদিকে বিসিবি আজ তামিম ইকবালকে বিদায়ি সম্মাননা জানাবে। যেহেতু আন্তর্জাতিক কোনো হোম সিরিজ নেই। তাই আজ বিপিএলের ফাইনালকেই তামিমের বিদায়ি উপলক্ষ্য হিসাবে বেছে নিয়েছে বিসিবি।

আজ সন্ধ্যায় মিরপুরে বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে খান সাহেবের হাতে বিদায়ি স্মারক তুলে দেওয়া হবে। ফাইনালে তামিমের বরিশাল লড়বে চিটাগং কিংসের বিপক্ষে।

খবরওয়ালা/এমএ জেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।