গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, পালিয়েছে ফিলিং স্টেশনের কর্মচারীরা

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে লাগা আগুনে পুড়ে মো. জিহান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছে।

নিহত শিশুটির নাম মো. জিহান। সে রূপগঞ্জের রূপসী এলাকার মো. শরীফের ছেলে। 

শিশু জিহানের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারযোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। এ সময় তাদের বহনকারী  প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার জন্য কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে যায়। এ সময় শিশু জিহান প্রাইভেটকারের ভেতরেই ছিল । তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত জিহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।