রায়পুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। নিহতরা হলেন- উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গি শিবপুরে জুমুআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদী শহরে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরবাইকটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. নূরুল হক বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় বাস ও এর চালককে আটক করা যায়নি বলে জানান তিনি।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।