ভারতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভারতের ত্রিপুরায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে । রাজ্যের সিপাহীজালা বিভাগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বিএসএফ দাবি করেছে,  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালামচৌরা থানাধীন পুটিয়ায় প্রবেশ করে। ওই সময় তারা কয়েকজন ভারতীয়র সঙ্গে দেখা করে। তখন বিএসএফের জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে। ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে। যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে। তখন তাকে বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। শেষ খবর পর্যন্ত তার মরদেহটি ওই হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া যে জওয়ান আহত হয়েছে সেও একই হাসপাতালে আছেন বলে জানিয়েছে বিএসএফ।

তাদের এ দাবির সত্যতা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়ই বাংলাদেশিদের গুলি করে হত্যা করে বিএসএফ। বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলেও, তা এখনো থামেনি।

সূত্র: এনডিটিভি
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।