ইবি প্রতিনিধি ॥ গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী সপ্তাহে ‘জেনারেল এডমিশন কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইবি উপাচার্য শেখ আবদুস সালাম খুলনাতে অবস্থান করছেন। সেজন্য জেনারেল এডমিশন কমিটির সভা করা যায়নি। উপাচার্য ক্যাম্পাসে ফেরার পর দ্রুত সময়ে ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আবেদন যোগ্যতা, পরীক্ষার তারিখ, আবেদনের সময়সীমা নির্ধারণসহ যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সূত্র আরও জানিয়েছে, রোজার ঈদের আগে ইবির ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। ঈদের পর পরই পরীক্ষা আয়োজন করা হতে পারে। আগামী সপ্তাহে ভর্তি কমিটির সভা হওয়ার কথা রয়েছে। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এবার আমরা এককভাবে ভর্তি পরীক্ষা নেব। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত আমাদের জেনারেল এডমিশন কমিটির সভা ডাকা হবে। সভা না হওয়ায় পর্যন্ত কবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
ঢাকা অফিস : এ৩, নাভানা সাত্তার গার্ডেন, ৮৬/১ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০
মোবাইল :+৮৮০১৭১৬০৪৩৩৮৩
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।