গাজায় গণহত্যার বিরুদ্ধে তারকাদের প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। সোমবার (৭ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। বিশেষ করে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ব্যাপকভাবে পালিত হচ্ছে এই প্রতিবাদ কর্মসূচি।  

শুধু শিক্ষার্থী নয়, গাজায় চলমান মানবতাবিরোধী এই গণহত্যার বিরুদ্ধে মুখ খুলেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একের পর এক পোস্ট দিয়ে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, জানিয়েছেন গভীর শোক ও ক্ষোভ।  

তারকাদের প্রতিবাদী কণ্ঠ

শাকিব খান

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ফেসবুকে লিখেছেন, “গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।

আসিফ আকবর

প্রতিবাদ জানিয়ে আসিফ আকবর লিখেছেন, “বিদায় রাফা-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে।”

জয়া আহসান

গাজার মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে জয়া আহসান বলেন, “দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।”

আরিফিন শুভ

আক্ষেপ জানিয়ে শুভ লেখেন, “গাজার আকাশে যে ধোঁয়া আর অশ্রুর বৃষ্টি, সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা শুধু প্রার্থনা করতে পারি, কাঁদতে পারি আর চিৎকার করতে পারি। এই মানুষগুলোর অপরাধ কি শুধু এই যে তারা নিজেদের মাটিতে বাঁচতে চায়?”

তমা মির্জা

নিজের ফেসবুকে গাজার একটি হৃদয়বিদারক ছবি পোস্ট করে তমা লেখেন, “এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদতের চিত্র!”

সিয়াম আহমেদ

ফ্রি প্যালেস্টাইন লেখা স্যুট পরে ছবি দিয়ে সিয়াম লেখেন, “আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটা, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না থামে না। ‘জংলি’ সিনেমার গল্প লেখার সময়ও আমি ফিলিস্তিনি শিশুদের কল্পনা করতাম।”

সাদিয়া আয়মান

রবিবার নিজের ফেসবুক পোস্টে সাদিয়া লেখেন, “গাজায় যেভাবে প্রতিদিন নিরীহ মানুষ, বিশেষ করে শিশুরা নৃশংসভাবে প্রাণ হারাচ্ছে, তা মানবতা এবং মুসলিমদের জন্য এক কলঙ্ক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন, কান্না আর আর্তনাদ। হে আল্লাহ, তুমি গাজার মানুষদের হেফাজত করো। এই নির্যাতনের অবসান ঘটাও।”  

 

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।