হজযাত্রীদের টিকা গ্রহণে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

এবার আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হচ্ছে। হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। নির্ধারিত মেডিকেল সেন্টারে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে আনতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচিত মেডিক্যাল সেন্টারে ২০২৫ সালের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে।

রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- ইউরিন আর/এম/ই; আরবিএস; এক্সরে চেস্ট পি/এ ভিউ; ইসিজি; সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি।

এ ছাড়াও ২০২৫ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকায় ঢাকা জেলার সিভিল সার্জন অফিস ব্যতীত সকল জেলার সিভিল সার্জন অফিস থেকে টিকা গ্রহণ করা যাবে।

এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল; কুর্মিটোলা জেনারেল হাসপাতাল; সম্মিলিত সামরিক হাসপাতাল; সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল; কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; বাংলাদেশ সচিবালয় ক্লিনিক; শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর; চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এই টিকা নেওয়া যাবে।

যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।