ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কুমারখালি উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া কুমারখালীতে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ও গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমারখালী উপজেলার পৌর ও কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমারখালী কলেজ ছাত্রদলের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

কুমারখালী সরকারি কলেজ ও এর আশপাশ এলাকায় বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে। কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়। কুমারখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর  রহমান সোহান, সিনিয়র যুগ্ম আহবায়ক , মো: মেহেদী হাসান নাঈম, সদস্য সচিব – মোঃ অপু হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সদস্য সচিব- মো: আক্তারুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক , মোঃ সুজন ইসলাম সহ  উপজেলার ১১ টি ইউনিয়ন ছাত্রদলের  নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে কলেজ প্রাঙ্গণ । বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় অনেকে।

এই সময় কুমারখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর  রহমান সোহান বলেন , ফিলিস্তিনে নির্বিচারে হামলা হলেও জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব সংগঠনের কারো তেমন কোন ভূমিকা নেই। এমনকি কিছু ইসলামী দেশের নীরব ভূমিকা সবাইকে বিস্মিত করেছে। শিশু নারী ও বৃদ্ধ নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল। ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি হাসপাতালেও হামলা করে মানুষ হত্যা করছে তারা। ফিলিস্তিনে হামলা বন্ধ না করা হলে বিশ্বের দুই কোটি মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেন তারা। একই সঙ্গে ইসরায়েলের সকল পণ্য বর্জন করার অঙ্গীকার করেন তারা।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।