খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৮ই এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম
বগুড়ার আদমদীঘিতে এক এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে আরাফাত মৃধা (২৪) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আরাফাত মৃধা নওগাঁ সদরের ভবানীনগরের বসিন্দা।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আদমদীঘি আইপিজে (পাইলট) উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করছিল আরাফাত।
এমন খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় উল্লিখিত আদেশ দেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিনই দণ্ডপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য