ভৈরবে গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে নিহত এক

কিশোরগঞ্জের ভৈরবে গ্রামবাসীর দু’পক্ষের সংঘর্ষে মিজান সুলেমান (৪১) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ভবানীপুরের সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজান সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সির বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেশন কর্মী।

স্থানীয়রা জানান, মৌটুপী গ্রামের দুই বংশের সংঘর্ষ হয়। এ নিয়ে ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার গত বুধবার রাতে কথা কাটাকাটি হয়।

ঘটনাটি মীমাংসার জন্য সালিশি বৈঠক হয়। বৈঠক চলার সময় বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার ওপর হামলা চালায়। পরে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মিজান আহত হয়। পরে মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদি হাসান জানান, ভবানীপুরের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাকে পরীক্ষা করে আমরা তাকে মৃত দেখতে পায় ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পার্শ্ববর্তী ভবানীপুর সুলেমানপুর গ্রামের একজন নিহত হয়েছেন। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।