বাম দলগুলোর সঙ্গে বিএনপির ‘বৈঠক’ বিকেলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে ‘অনানুষ্ঠানিক বৈঠক’ করবে বিএনপি।  রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর বনানী বা গুলশানে বিএনপির কোনো এক নেতার বাসায় এই বৈঠক হতে পারে। সকালে স্থান ঠিক হবে বলে জানা গেছে।

এ বিষয়ে শনিবার সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সমকালকে বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে তো আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়। আনুষ্ঠানিক সে রকম কিছু না। আমি পরশু দেশের বাইরে যাব। রোববার দেখা-সাক্ষাতের সম্ভাবনা আছে।’

তিনি জানান, গত শুক্র ও শনিবার বিএনপি নেতারা একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাতে তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

বাম গণতান্ত্রিক জোটভুক্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ নেতারা রোববারের সম্ভাব্য বৈঠককে ‘অনানুষ্ঠানিক চা চক্র’ উল্লেখ করে বলেছেন, বিএনপি নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে কীভাবে ঐক্য করা যায়, সে ব্যাপারে সিপিবি, বাসদসহ বাম ধারার দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ইতোমধ্যে তারাও নির্বাচনের বিষয়ে মতপ্রকাশ করেছে।’

খবরওয়ালা/জেআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।