চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার চার সন্ত্রাসী

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বোয়ালখালী থানাধীন শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল অ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান অ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫টি মোবাইল ফোন, ২১টি দেশীয় অস্ত্র ও নগদ ১ লাখ ৭৬ হাজার ৪২৫ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী উপজেলার লে. কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, গ্রেপ্তাররা খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জব্দকৃত মালামাল ও তাদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।