কলেজ শিক্ষার্থীদের বোর্ড পরিবর্তনের সময় বাড়লো

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ট্রান্সফার সার্টিফিকেট (ই-টিসি) এবং বোর্ড পরিবর্তনের ছাড়পত্র (বিটিসি) আবেদনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যেমে টিসি/বিটিসি কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি/বিটিসি, বিষয়, গ্রুপ, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল আগামী ১৫ মে পর্যন্ত চলবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।