ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন একটি বাসার পাঁচ তলার ছাদে ফুল বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বিপাশা মির্জা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) রাতে নাখালপাড়া এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত বিপাশা আইডিয়াল কমার্স কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম বাকী মির্জা।

নিহত শিক্ষার্থীর মা মোরশেদা মির্জা জানান, সোমবার রাতে নিজ বাসার পাঁচতলা ছাদের ফুল বাগানে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে আহত হয় বিপাশা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।