ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আইপিএল চলাকালেই বুধবার (৭ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক ছোট্ট বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।
রোহিত তাঁর পোস্টে লেখেন,‘সকলকে জানাতে চাই যে, ‘সকলকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।’
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর সেই সংস্করণ থেকেও অবসর নেন তিনি। এবার টেস্ট থেকেও সরে দাঁড়ালেন, ফলে এখন থেকে শুধুমাত্র একদিনের ক্রিকেটেই দেখা যাবে তাঁকে।
টেস্ট ক্যারিয়ারে রোহিত শর্মা ভারতের হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি করেছেন ৪ হাজারেরও বেশি রান। ওপেনার হিসেবে তাঁর অসাধারণ সাফল্য এবং নেতৃত্বগুণ তাঁকে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় এক অধ্যায়ে পরিণত করেছে।
রোহিতের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০১৯ সালে, যখন তিনি টেস্টে ওপেনার হিসেবে নিয়মিত হন। ওই বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে তিনটি সেঞ্চুরি হাঁকান, যার মধ্যে একটি ছিল ডাবল সেঞ্চুরি। তাঁর স্ট্রোক প্লে, ক্লাস এবং ধৈর্য তাঁকে ওপেনার হিসেবে সফল করে তোলে।
নেতৃত্ব হিসেবেও রোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২২ সালে বিরাট কোহলির পর তিনি টেস্ট অধিনায়কত্ব পান। তাঁর অধিনায়কত্বে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে।
রোহিত শর্মার অবসর ভারতীয় ক্রিকেটের জন্য এক যুগের অবসান। যদিও সাদা পোশাককে বিদায় জানিয়েছেন, তবে ওয়ানডে ফরম্যাটে তাঁকে এখনও মাঠে দেখা যাবে— অন্তত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, এমনটাই ধারণা করা হচ্ছে।
খবরওয়ালা/আরডি



