জব্দকৃত ৩০ মণ সামুদ্রিক মাছ দেওয়া হলো এতিমখানায়

নিষেধাজ্ঞা চলাকালেপটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি, লইট্টা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির ৩০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ মে) রাত ১১টায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে নিষেধাজ্ঞাকালে সাগর থেকে ধরা এসব মাছ জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক অভিযানে নেতৃত্ব দেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয় এবং নিষেধাজ্ঞাকালীন সামুদ্রিক মাছ পরিবহন করবে না মর্মে মুচলেকা দিলে বাস ও চালককে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। এসব সামুদ্রিক মাছ ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানান মৎস্য কর্মকর্তা।

জানা যায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।